1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ধর্ম অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি অনলাইন ওয়েবসাইটের সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বায়েজীদ শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন টুঙ্গিপাড়া থানার আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি মামলাটি গ্রহণ করেন। ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ৫০০ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলার নম্বর সি.আর.-৯৮/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়, ‘এথিস্ট নোট ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও কটূক্তিমূলক লেখালেখি প্রকাশ করে আসছে। এসব লেখার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে রয়েছেন মো: আল আমিন কায়সার, ফহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মো. জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, মো: আবির হোসাইন, মো: ফাহাদ হোসাইন, মো: মিজানুর রাহমান, মো: আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মো: রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো: মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম সহ অন্যান্য।

শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি পর্যবেক্ষণে উল্লেখ করেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আদালত টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া মামলাটি তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত তৎপর ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বলেন, “মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”

তিনি আরও বলেন, “সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে, মামলার বিষয়ে ‘এথিস্ট নোট’ ওয়েবসাইট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

এদিকে আদালত সূত্রে জানা যায়, মামলাটির দ্বিতীয় শুনানি আগামী ২৪ মার্চ ২০২৫।

ডিসিএন বাংলা/আ. নি.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost