1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রাক্তন ব্যাচের আয়োজনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ৪ নং ঢোলারহাট ইউনিয়নের।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

আব্দুল কাদের জিলানী,
ডিসিএন বাংলা টিভি:
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ৪ নং ঢোলারহাট ইউনিয়নের বেলতলা ব্রিজ এলাকায় প্রাক্তন ২০০৪ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রাক্তন বন্ধুদের পাশাপাশি তাঁদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরাও অংশ নেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানে ছিল নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে প্রাক্তন বন্ধুদের স্ত্রীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের একত্রিত করতে এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ব্যস্ত জীবনের মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটানোর এমন সুযোগ সবাইকে আনন্দিত করেছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে নতুন প্রজন্মের মাঝেও সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
সবশেষে অংশগ্রহণকারীরা আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিসিএন বাংলা টিভিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost