1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার বিশেষ আদালত বসিয়ে ৫-৭ দিনের মধ্যে হত্যার বিচার।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ডিসিএন বাংলা অনলাইন ডেক্স:

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ আদালতে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার করা হবে। রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক দিনের মধ্যে। সেই স্টেটমেন্টে তার সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে। এছাড়া তাকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকালকেই আমরা পোস্টমোর্টেম রিপোর্ট হাতে পেয়েছি। এগুলো কমপাইল করে চার্জশীট গঠনের কাজ কালকে রাতের মধ্যেই সম্পন্ন হয়েছে। আজকে আদালতে সেটা সোপর্দ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ, অপসংস্কৃতির কারণে ধর্ষনের ঘটনা ঘটছে। গত তিন মাসে কোন ধর্ষণের ঘটনায় আসামীরা ছাড় পায়নি। এছাড়া জুয়া, অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। আগামী কেবিনেটে তোলা হবে এই আইন। এসময় তিনি শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় আইনী প্রক্রিয়ায় আনা হবে বলেও জানান।

ডিসিএন বাংলা টিভিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost