1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার, তেলিহাটি ইউনিয়নের অন্তর্গত আনসার টেপিরবাড়ি গ্রামে ৯ নং মৌজা।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০৯ বার পঠিত

ডিসিএন বাংলা টিভি :
হাসান কাজল এর,
নিজস্ব প্রতিবেদন:

সরকারের আরএস রেকর্ডভুক্ত রাস্তায় ইউনিয়ন পরিষদের বরাদ্দ কৃত ইটের সংলিং নির্মাণ কাজে অবৈধ বাঁধা প্রদান ও সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, সরকারের আরএস ভুক্ত রাস্তায় ইউনিয়ন পরিষদের বরাদ্দ কৃত ইটা,বালি ফেলে কাজ শুরু করলে কয়েক জন অপরিচিত হুজুর এসে কাজে বাঁধা সৃষ্টি করে।
পরবর্তী তে তেলিহাটি ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড মেম্বার আফসার উদ্দিন বলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন করে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তেলিহাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন কেও টেলিফোনে কাজ বন্ধ রাখতে আদেশ দিয়েছেন।
জনমনে প্রশ্ন সরকারি সম্পত্তি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের।
সরকারি সম্পত্তি ব্যাক্তিগত দখলে নেওয়ার পায়তারায় প্রশাসন কিভাবে সহযোগিতা করতে পারে।
সরকারি সম্পত্তি রক্ষা ও সরকারি জায়গায় ইটের সলিং এর রাস্তা নির্মাণ কাজে বাঁধা অপসারণের দাবি করে এলাকাবাসীর পক্ষে অত্র এলাকার বাসিন্দা ইকবাল হাসান কাজল একটি আবেদন দিয়েছেন।
গাজীপুর ৩ সংসদীয় আসনের সাংসদ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি শ্রীপুর, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে।

ডিসিএন বাংলা টিভিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost