1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সাময়িক বন্ধ থাকার পর উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২০৯ বার পঠিত

একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর শনিবার থেকে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সাময়িক অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে।

শুক্রবার (৮ মে) কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল বলেন, কাফকো উৎপাদনে ফেরায় আমরা আবার অ্যামোনিয়া পাচ্ছি। কিছুদিন মজুত করার পর শনিবার সকাল থেকে কারখানা চালু করা হবে, দুপুর নাগাদ উৎপাদন শুরু হবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটি শুরু থেকেই দুটি বড় সার কারখানা, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেডে (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করতে হয়।

 

ডিসিএন বাংলা/জা.নি.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost