
আব্দুল কাদের জিলানী
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ঢোলারহাট বাজারে এক চায়ের দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় চা দোকানদার কৃষ্ণ রায়(২৮) ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
জানাগেছে , ধর্মপুর এলাকার বাসিন্দা আশাদুল(৩০) পিতা- মৃত. বাচ্চু ভুট্টো(৩৬) পিতা- মৃত খোকা এবং কাবুল(৩২) ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তাদের বিরুদ্ধে চায়ের দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চা দোকানদার কৃষ্ণ রায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অপরাধী যেই হোক, দলীয় পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি।
ডিসিএন বাংলা/আ.নি.
All rights reserved © 2026
Leave a Reply