
ডিসিএন বাংলা টিভি
নিজস্ব প্রতিবেদন:
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় বিচারক মাসরুর সালেকীন বলেন, আসামি সোহেল রানা সব অপরাধ স্বীকার করেছে এবং হত্যার আগে রামিসাকে ধর্ষণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার স্বামী সোহেল রানাকে পালাতে সহায়তা করেছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিচারক মাসরুর সালেকীন বলেন, আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় এবং যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
ডিসিএন বাংলা
নিউজ ডেস্ক
All rights reserved © 2026
Leave a Reply