1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের জালে ৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আব্দুল কাদের জিলানী,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে অভিযান চালিয়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার (১৪ জুন) রাত ১১টা ৪৮ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম (পিতা: মো. রশিদুল ইসলাম)কে গ্রেফতার করা হয়। তিনি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চোংগাখাতা গ্রামের মো. জাকির হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযান শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর সদস্যরা দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ডিসিএন বাংলা টিভিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost