1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

জাতীয় অ্যাথলেটিক্সে ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী, প্রথম দিনেই ২টি নতুন জাতীয় রেকর্ড

কাজল দত্ত
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

কাজল দত্ত: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রবিবার থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতার প্রথম দিনেই দেশের দ্রুততম মানব ও মানবীর মুকুট ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। এ ছাড়া প্রথম দিনেই শটপুটে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দুটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।

 

বিকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কম্পিটিশন ডাইরেক্টর জনাব মোঃ শাহ আলম।

 

উদ্বোধনী বক্তৃতায় মাননীয় প্রতিমন্ত্রী ফেডারেশনের চাহিদা অনুযায়ী অ্যাথলেটদের জন্য আধুনিক আবাসন হোস্টেল, উন্নত জিমনেসিয়ামসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেন।

 

প্রথম দিনের মূল আকর্ষণ ও ফলাফল:

১০০ মিটার স্প্রিন্ট (দ্রুততম মানব ও মানবী): বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ১০.৫৮ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে দেশের দ্রুততম মানব হওয়ার গৌরব ধরে রেখেছেন। অন্যদিকে, একই বাহিনীর শিরিন আক্তার ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে টানা ১৭ বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জয়ের অনন্য কীর্তি গড়েন।

শটপুট মহিলা (নতুন জাতীয় রেকর্ড): বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ১৪.২৪ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে ২০২৫ সালে তাঁর নিজের করা রেকর্ডটি ছিল ১৩.৯১ মিটার।

শটপুট পুরুষ (নতুন জাতীয় রেকর্ড): বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার ১৫.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড বুক পুনর্লিখন করেন। ২০২৫ সালে করা তাঁর পূর্বের রেকর্ডটি ছিল ১৫.৫০ মিটার।

১ম দিনে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত মোট ১১টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। ৭ টি স্বর্ণ, ৪ টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ মোট ১৫টি পদক নিয়ে বাংলাদেশ  সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।  ৪টি  স্বর্ণ, ৫ টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ সহ মোট ১৫ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ০২টি  রৌপ্যপদক নিয়ে ৩য় অবস্থানে আছে বিকেএসপি।

 

প্রতিযোগিতার সংক্ষিপ্ত তথ্যচিত্র:

অংশগ্রহণকারী দল: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ মোট ৪৯টি দল।

মোট অ্যাথলেট: ৪৩৪ জন (পুরুষ: ৩৩৫ জন, মহিলা: ৯৯ জন)।

কর্মকর্তা: প্রায় ৭০ জন ম্যানেজার ও কোচ এবং ১২০ জন টেকনিক্যাল অফিসিয়াল।

ইভেন্ট সংখ্যা: ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২টি গ্রুপে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে (পুরুষ: ২২টি, মহিলা: ১৪টি)।

১৭ থেকে ১৯ মে (রবি, সোম ও মঙ্গলবার) পর্যন্ত চলমান এই ক্রীড়াযজ্ঞে আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

ডিসিএন বাংলা/খে.নি.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost