1. online@dcnbangla.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dcnbangla.tv : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

গাজীপুরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় সাংবাদিকদের গাজীপুরের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্যরা।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

হাসান কাজল এর:
নিজস্ব প্রতিবেদক:

শনিবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেইসঙ্গে এসব সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য ফোরাম নেতাদের উদ্যোগ নিতে অনুরোধ করেন সদস্যরা।
সাংবাদিকরা বলেন, গাজীপুর ঢাকার পাশের জেলা হলেও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই জেলার ওপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোর লোকজন চলাচল করলেও রাস্তা ভাঙা-চোরা ও বেদখল হওয়ার কারণে সারাক্ষণ যানজট লেগে থাকে। মাদক, ছিনতাই, চাঁদাবাজি এখানকার নিত্যদিনের সমস্যা। সেইসঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। তাই এসব সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান ফোরাম নেতারা।
সভায় ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুরের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। সেইসঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত হয়।
পুনর্গঠিত কমিটিতে পূর্বে থেকে দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি ও রাশেদুল হককে সাধারণ সম্পাদক রেখে সিনিয়র সহসভাপতি করা হয় যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে। সেইসঙ্গে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের ফয়সাল খান, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সময়ের আলোর সাব্বির আহমেদকে দায়িত্ব দেয়া হয়।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির মুফতি জাকারিয়া হারুন ও ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিমকে দায়িত্ব দেয়া হয়।

ডিসিএন বাংলা টিভিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost